[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন


sohel প্রকাশের সময় : জুন ১, ২০২৬, ২:১৪ অপরাহ্ন /
কেশরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন

রতন, রাজশাহী (মোহনপুর) প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশর স্হপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ( বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩১শে মে বিকালে কেশরহাট পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু হেনা কামরুজ্জামান, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুশবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, মুকবুল হোসেন, বুলবুল, পৌর যুবদলের আহবায়ক শাহীন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, মুসলেম উদ্দিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Bangla Photocard Generatorv3.7