অপরাহ্ণ ০৫:০৫
মঙ্গলবার
১৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় কৃষকের জমি থেকে মিলল থ্রি নট থ্রি রাইফেলের ৩২৫ রাউন্ড গুলি।


sohel প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন /
নওগাঁয় কৃষকের জমি থেকে মিলল থ্রি নট থ্রি রাইফেলের ৩২৫ রাউন্ড গুলি।

মহাদেবপুর উপজেলা প্রতিনিধি
পুরাতন এবং জং পরা থ্রি নট থ্রি রাইফেলের ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার
২৯/০৩/২০২৬ খ্রিস্টাব্দে সকাল ৯:০০ ঘটিকার সময় বদলগাছি থানাধীন আদায়পুর ইউনিয়ন দেউলিয়া গ্রামে পূর্ব পাশে মাঠের ভিতর কৃষক জয়দুল(৪২) পিতা: মৃত হানিফ গ্রাম: দেউলিয়া জমিতে পটলের আবাদ শুরু করেন। অদ্য সকাল ৯:০০ ঘটিকার সময় জয়দুল জমিতে পটলের আবাদ করার সুবাদে জমিতে এক ফিট পরিমাণ গর্ত শুরু করেন খুটি দেওয়ার জন্য। পরে নিচে শক্ত, মনে হলে মাটি খুঁড়ে তিনি গুলির সন্ধান পান। বিষয়টি তিনি বদলগাছি থানাকে জানালে দ্রুত পুলিশ এসে মাটি খুঁড়িয়া ৩২৫ পিস থ্রি নট থ্রি রাইফেলের গুলি জব্দ করে । প্রাথমিক দৃষ্টিতে মনে হয় গুলিগুলো ২০-২৫ বছর আগের অথবা তারও অধিক পুরাতন হবে। অত্র এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।