

মোঃ মাসুদ স্টাফ রিপোটার নরসিংদী
নরসিংদীর পাঁচদোনা টিএমএসএস প্রাথমিক স্বাস্থ্যশিক্ষা ও সেবা কার্যক্রম (পিএইচপি অ্যান্ড এসপি) এর শুভ উদ্বোধন করা হয়েছে।ঢাকা সিলেট হাইওয়ে রোডের পাশে তালহা মিলের সংলগ্ন টিএমএসএস স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. নিয়াজ মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সবুজ আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ
কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই স্বল্প খরচে বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান করা হবে। স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে গর্ভকালীন মায়ের সেবা ও নিয়মিত চেক-আপ, গর্ভপরবর্তী মায়ের সেবা, শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, মা ও শিশুর চিকিৎসা এবং পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করা হবে।
এছাড়াও প্রাথমিক সকল রোগের চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা, ডিজিটাল থ্রি-চ্যানেল ইসিজি, ডিজিটাল এক্স-রে, উন্নত মেশিনের মাধ্যমে স্বল্প খরচে প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, অভিজ্ঞ ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষা এবং কম্পিউটারাইজড রিপোর্ট প্রদান করা হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবা, ড্রেসিং, ইনজেকশন, নেবুলাইজার ও স্যালাইন সেবাও প্রদান করা হবে।
স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে স্বল্প খরচে সিজারের ব্যবস্থা, সকল ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষায় ৪০% ছাড়, এক্স-রে সেবায় ৩০% ছাড়, আল্ট্রাসনোগ্রাফি ও ইসিজি সেবায় ২০% ছাড় এবং বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবায় ৩০% ছাড় প্রদান করা হবে। এছাড়া সদস্যদের ফলোআপ সেবায় ৫০% ছাড়ের সুবিধা থাকবে।
কার্ডধারীরা বছরে সর্বোচ্চ ৩০ দিন ইনডোর সেবা গ্রহণ করতে পারবেন। যদি ২৪ ঘণ্টার বেশি সময় হাসপাতালে ভর্তি থাকতে হয়, তবে প্রতিদিন ২৫০ টাকা করে নগদ সুবিধা পাওয়া যাবে। একটি পরিবারের একই খানাভুক্ত সর্বোচ্চ ৫ জন সদস্য এ সুবিধা পাবেন। সদস্য সংখ্যা ৫ জনের বেশি হলে প্রতিজন অতিরিক্ত ৬০ টাকা প্রদান করে এই সেবার আওতায় আসতে পারবেন।
জানা যায়, স্বাস্থ্যসেবা কার্ডের মূল্য ৩০০ টাকা, যা এককালীন পরিশোধ করতে হবে এবং কার্ডের মেয়াদ থাকা পর্যন্ত এ সেবা গ্রহণ করা যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএসের উপ-পরিচালক সাজ্জাদ হোসেন, নরসিংদী জোন প্রধান মো. কামরুল ইসলাম এবং মাধবদী রিজিয়ন প্রধান মো. বাবুল মিয়া।
আরো উপস্তিত ছিলেন মোঃমোবারক হোসেন মোঃ নাজমুল হোসেন মোঃ আমিনুল ইসলাম ডঃ নাহিদুজজামান
আপনার মতামত লিখুন :