[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক


sohel প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন / ০
মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক
শুনুন বাংলায় Ready

মোহনপুর উপজেলা প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি ধারালো চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।মানচিত্র দেখুন

পুলিশ জানায়, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন, কেশরহাট পৌরসভার হরিগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী সেখানে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অধিকাংশ ব্যক্তি পালিয়ে যান। তবে তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দেশে ফেরার কর্মসূচির সমর্থন এবং ১০ নভেম্বর ঘোষিত দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে সামনে রেখে ওই মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

অভিযানকালে ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটযুক্ত প্রায় ৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোহনপুর থানা পুলিশ

2

2