
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারে বিএনপি নেতা ও করেরহাট বাজার উন্নয়ন কমিটির নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগরের ব্যাক্তিগত অফিস উদ্বোধন করা হয়েছে।
১ নভেম্বর (রবিবার) বিকালে অফিস উদ্বোধন করেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন- ১ নং করেরহাট বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সিরাজ, বিএনপি নেতা ও করেরহাট বাজার উন্নয়ন কমিটির সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগর, ইউনিয়ন বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক নুর আলম মেম্বার, উদয়ন ক্লাবের সভাপতি ছালে আহমেদ ডিপটি, সৈয়দ আমির হোসেন ও জাফর আহমেদ প্রমুখ।
পরে অফিস উদ্বোধক বিএনপি নেতা গাজী নিজাম কে নিজের হাতে মিষ্টি মুখ করান অফিসের কর্ণধার আবুল হোসেন মিয়া সওদাগর। বিএনপি নেতা গাজী নিজাম উদ্দিন ও অনুরূপ আবুল হোসেন মিয়া সওদাগর কে মিষ্টি মুখ করিয়ে তার অফিসিয়াল কার্যক্রমের সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :