পূর্বাহ্ণ ০৭:৩০
সোমবার
২১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের হক জনগণকে বুঝিয়ে দেবেন চেয়ারম্যান হবেন জনগণের সেবক, শাসক নয়।


sohel প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন / ০
জনগণের হক জনগণকে বুঝিয়ে দেবেন চেয়ারম্যান হবেন জনগণের সেবক, শাসক নয়।
শুনুন বাংলায় Ready

বাবুল রহমান রবিনগাইবান্ধা প্রতিনিধি
চেয়ারম্যানের কাজেই হলো সেবা করা, চেয়ারম্যান নয়,সেবক হিসাবে থাকতে চাই। চেয়ারম্যানের চেয়ার নয়. জন সেবা আমার উদ্দেশ্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে,”গাইবান্ধার” সুন্দরগঞ্জ  উপজেলার ৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামকে আবারও প্রচারণায় ইউনিয়নবাসী।উলি,গলিতে প্রচার-প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন তিনি।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখ ও নানা সমস্যার খোঁজখবর নিচ্ছেন। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে তাদের খোঁজ নেওয়ার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। এতে তারাপুর ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আমেজও তৈরি হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মূল দায়িত্ব হলো স্থানীয় জনগণের সেবা করা, তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার উন্নয়নমূলক কাজ পরিচালনা করা।স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিবাদ ও সালিশের মাধ্যমে শান্তি বজায় রাখা স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করা। আমরা এসব পেয়েই খুবেই আনন্দিত, কারণ আমরা সফল চেয়ারম্যান পেয়েছি।

চায়ের দোকানদার সাজু বলেন , শুধু রাস্তাঘাট, কালভার্ট কিংবা অবকাঠামোগত উন্নয়ন করলেই একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন হয় না। মানুষের জীবনমানের উন্নয়নের জন্য চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, সামাজিক নিরাপত্তা ও সহজ নাগরিক সেবা নিশ্চিত করাও জরুরি।

চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বলেন, “নাগরিক সেবা শুধু জন্মনিবন্ধন বা একটি-দুটি সেবার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা হবে জনবান্ধব ও সহজলভ্য। নাগরিক সেবা নিতে কোনো মানুষকে দিনের পর দিন চেয়ারম্যানের পেছনে ঘুরতে হবে—এমন সংস্কৃতি আমি চাই না। জনগণের সেবা করার জন্য কারও অনুমতির অপেক্ষায় থাকতে চাই না। জনগণই আমার কাছে সবচেয়ে বড়। চেয়ারম্যানের চেয়ার আমার কাছে ক্ষমতার নয়, দায়িত্বের চেয়ার।

2

2