অপরাহ্ণ ০৪:৩৯
শুক্রবার
৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারীরা আগে আওয়ামী লীগের দালালী করে চললে ও এখন চলছে বিএনপি’র নেতাদের দালালী করে


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:১২ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারীরা  আগে আওয়ামী লীগের দালালী করে চললে ও এখন চলছে বিএনপি’র নেতাদের দালালী করে

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইতে সাংবাদিক নামধারীরা আগে আওয়ামী লীগের দালালী করে চললে ও এখন চলছে বিএনপি’র নেতাদের দালালী করে! বিষয়টি অত্যন্ত লজ্জা জনক ও বটে।
কাউকে তেল মালিশ করতে পারেননি বলে এবং কারো দালালী করতে পারেননি বলে আজ ও খুব বেশি অভাবী অবস্থায় দিন রজনী পার করে যেতে হচ্ছে এই প্রতিবেদককে! আর পা ছাটা গোলাম এর মতো চলতে পারেননি বলে এই প্রতিবেদকের নিজের এলাকা মীরসরাইয়ের সাংবাদিকতা বয়সের ৩৭ বছর পার করে আসলে হতে পারেননি মীরসরাইতে থাকা বিবদমান ২টি প্রেসক্লাবের কোনো একটিতে নামে মাত্র সদস্য ও!! তবে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এক প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি পদে রাখলে ও আওয়ামী লীগের দালালী করে চলার কথা বলা হলে সেই সহ সভাপতির পদ প্রত্যাক্ষান করে ছিলেন এই প্রতিবেদক।
মনে হয় কতিপয় দেরকে তেল মাখার জন্য তেল রাখতে হবে সব সময়!? নয় তো সাংবাদিকতার আকাল দেখা দিবে?
না হয় বয়স যাহা হয়েছে তার মধ্যে ৩৭ এর ও বেশি বছর সাংবাদিকতা পেশায় ক্ষয় করেছিলেন এই প্রতিবেদক। আর একটানা ২৩ বছর দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার মীরসরাই-উত্তর চট্টগ্রামে নিজস্ব প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এ ছাড়া বর্তমানে (আরো আগে থেকে ও) এনটিভি চ্যানেল এর মীরসরাই সংবাদদাতা, জিবিসি টিভি চ্যানেল এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি এবং দৈনিক ‘আমাদের জন্মভূমি’, দৈনিক সময় বায়ান্ন ও দৈনিক পালং কণ্ঠ’ পত্রিকার বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।
এর বাইরে মাসিক ‘কমল’ (প্রিন্ট পত্রিকা) ও ‘কমল’ নিউজ ডট কম পত্রিকার সম্পাদক/প্রকাশক মালিক ও তিনি।
তথাপি, দালালী না করে চলার কারণে উক্ত ২ প্রেসক্লাবের মধ্যে কোনোটির ও সদস্য হিসেবে রাখা হয়নি আওয়ামী লীগ ও জামায়াত সমন্বয়ে চালিয়ে যাওয়া ওই ২ প্রেসক্লাবে।
তবে, সবচেয়ে বেশি কারণ মনে হয়- বিএনপি’র একমাত্র পত্রিকা দৈনিক ‘দিনকাল’ পত্রিকার সাংবাদিক বলে তা করা হয়নি?
নয় তো দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ এবং জামায়াত সমর্থিত সাংবাদিকরা আওয়ামী লীগের দালালী করে প্রেসক্লাব (২টি) দখলে রেখে যাহা করেছে তাহা স্বাক্ষী রয়েছে মানুষ। শুধু এই প্রতিবেদক আওয়ামী লীগের দালালী করেনি বলে উক্ত ২ প্রেসক্লাবের সদস্য রাখা তো দুরের কথা গনায় ও রাখেনি ওই আওয়ামী লীগের দালালী করা সাংবাদিকরা! আর বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে ওরা আওয়ামী লীগ নেতাদের ছুড়ে ফেলে দিয়ে এখন শুরু করে দিয়েছে বিএনপি’র নেতাদের দালালী!! কিন্তু, এই প্রতিবেদক-ই কেবল বহাল তবিয়তে। করছেন না বিএনপি’র নেতাদের ও দালালী। আর সেই কারণে বর্তমানে ক্ষমতাসীন বিএনপি’র পত্রিকা দৈনিক ‘দিনকাল’ পত্রিকার সাংবাদিক হওয়ার পরে ও এখনো কোনো প্রেসক্লাবের সদস্য ও নন্ তিনি!
তিনি ঘৃণা করেন ওই সব দালাল সাংবাদিকদের। যারা আগে করেছে আওয়ামী লীগ নেতাদের দালালী আর এখন করে যাচ্ছে বিএনপি’র নেতাদের দালালী। এখানে আওয়ামী লীগের অধিকাংশ সাংবাদিক থাকলে ও সাথে রয়েছে জামায়াতের কয়েকজন সাংবাদিক ও।
তারা উভয়ে সিন্ডিকেট করে টাকা কামানোর ধান্ধায় আগে আওয়ামী লীগ আর এখন বিএনপি’র নেতাদের দালালী করে টাকা কামিয়ে নিচ্ছে। কিন্তু, প্রশ্ন জাগছে দু’চোখ খাটলে/বন্ধ হলে অথ্যাৎ মৃত্যবরণ করলে ওদের সেই টাকা কি সাথে করে নিয়ে যেতে পারবে? হয়তো বা রেখে যাবে বউ, ছেলে-মেয়ের জন্য? আর তারা সেই অবৈধ পথে রোজগার/ ইনকামের টাকা দিয়ে আরাম আয়েসে চলবে (!) এইতো?

2

2