

আমাদের জন্মভূমি’ চট্টগ্রাম অফিস : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার, জোরারগঞ্জ থানাধীন ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলীর নিমতলায় অবস্থিত দারুল আরকাম তালি’মুল কোরআন একাডেমি’র উদ্যোগে ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় শ্রেণীর সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মাওলানা ইসমাইল হোসেন এর উপস্থাপনায় এ সময় শিক্ষা এবং শিক্ষাঙ্গন সহ পারিপার্শ্বিক দিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দৈনিক দিনকাল পত্রিকার মীরসরাই- উত্তর চট্টগ্রামে দায়িত্ব রত: নিজস্ব প্রতিনিধি ও দৈনিক আমাদের ‘জন্মভূমি’ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং অত্র একাডেমির শিক্ষার্থীর অভিভাবক সাংবাদিক এম, এ কাশেম,
মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের গোলকের হাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, বারইয়ারহাট পৌরসভাস্থ মাদ্রাসাতুল মাদীনাহ্ এর পরিচালক হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম, ফেনীর ছাগলনাইয়ার নিজকুঞ্জরা ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ইকরাম খান, অভিভাবক দাউদুল ইসলাম ও অভিভাবক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
সাংবাদিক এম, এ কাশেম তার আলোচনায় বলেন, অল্প ক’বছরে অত্র শিক্ষাঙ্গনটি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলোর দ্যুতি ছড়ানোর প্রশংসা করেন।
তিনি অতীতের মতো আগামী দিনে ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করন, শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান, পড়ালেখায় মনোনীবেশ সহ সকল শিশু শিক্ষার্থীদের শিক্ষার বিকাশ ঘটানোর নৈতিক দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের মালিক এবং সকল শিক্ষক/শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া অন্যান্য আলোচনাকারীরা ও শিশু শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দারুল আরকাম তালি’মুল একাডেমির শিক্ষা সংক্রান্ত বিষয় এবং এর মালিক, শিক্ষক/শিক্ষিকাদের সঠিক দায়িত্ব পালন করে যাওয়ার প্রশংসা করেন।
পরে একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুরাদুল ইসলাম এর তত্বাবধানে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে ফলাফল সংক্রান্ত বিষয়ে ভালো করায় ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত: শিক্ষার্থীদের অভিভাবকরা ও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :