[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার


sohel প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন /
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের ্যমীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো-কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প-৭, ব্লক-ই ৪ এর মোঃ আব্দুস সালামের পুত্র আজিজ খান (২১) এর কাছ থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা এবং কক্সবাজার জেলার উখিয়া থানার ক্যাম্প-৭, ব্লক-D বাসিন্দা পেডান আলী’র পুত্র বশির আলম (২২) এর কাছ থেকে ৮০০ (আটশত) পিস ইয়াবা
ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
৩১ জুলাই (শুক্রবার) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভাস্থ ২নং ওয়ার্ড উত্তর সোনাপাহাড় উত্তরা বাসস্ট্যান্ড এর সামনে পাকা রাস্তার মাথা থেকে কৌশলগত চেষ্টায় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করছিলো বলে জানান দেয় পুলিশ।

Bangla Photocard Generatorv3.7