পূর্বাহ্ণ ০৩:৪২
শনিবার
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সুপারের মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে নওগাঁ ডিবির বিশেষ অভিযানে, ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেফতার


sohel প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১:০৮ অপরাহ্ন /
পুলিশ সুপারের   মোহাম্মদ তারিকুল ইসলামের    নির্দেশে নওগাঁ ডিবির বিশেষ অভিযানে, ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেফতার

মোছাঃ শাহানা খাতুন নওগাঁ
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক কসমেটিকস ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল সোমবার (২১ জুলাই) বিকেলে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, বাজারের কাজী সুপার মার্কেটের একটি কসমেটিকস দোকানে ব্যবসার আড়ালে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট মজুত করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হচ্ছিল।
এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের সদস্যরা মহাদেবপুর বাজারের স্বপ্ন আশা কসমেটিকস দোকানের সামনে পৌঁছালে দোকানের মালিক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালানো হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত মানিক (৪৫), পিতা- গোপাল চন্দ্র, গ্রাম- দুলালপাড়া, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ, তার দেখানো মতে দোকানের ভেতরের একটি র‍্যাকে কালো পলিথিনে রাখা ৭ পাতায় ১০টি করে মোট ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, নওগাঁকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।