পূর্বাহ্ণ ০৩:৪১
শনিবার
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তেঁতুলিয়া ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে মোঃ হুমায়ুন খান


sohel প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন /
নান্দনিক,আধুনিক ও জনবান্ধব তেঁতুলিয়া ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে মোঃ হুমায়ুন খান

বিশেষ প্রতিনিধি:-মোঃ ময়নুল ইসলাম ময়না
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলার মোহন গঞ্জ উপজেলার ৩নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ উদিয়মান সমাজসেবক জনপ্রিয় ব্যক্তিত্ব মোঃ হুমায়ুন খান একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ছোটবেলা থেকেই তেঁতুলিয়া ইউনিয়ন প্রতিটা মানুষকে নিজের আপনজন হিসেবে চিনি । নিজের জন্য নয়, এলাকার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।
ইউনিয়নের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

মোঃ হুমায়ুন খান মনে করেন, দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উন্নয়ন ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রতি টা অবহেলিত জনগোষ্ঠীর জন্য গ্রামের এক একটি এলাকার চিত্র বদলে দেওয়া সম্ভব। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা,যোগাযোগব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। “আমার পরিবারের কাছ থেকে মানুষের পাশে থাকার শিক্ষা পেয়েছি। সেই ধারাবাহিকতা ধরে রেখে তেঁতুলিয়া ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। বিভিন্ন সময়ে রাস্তাঘাট মেরামত ও ভেঙ্গে যাওয়া রাস্তায় দ্রুত সম্ভব বাঁশের খুঁটি পুঁতে ২ ফুট প্রশস্ত ও ২৫০ ফুট লম্বা বাঁশের তৈরি সেতু নির্মাণ করে পুনরায়,গ্রাম বাসি ও ছাত্র ছাত্রীদের চলাচলের উপযোগী করে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন তরুণ উদিয়মান সমাজ সেবক মোঃ হুমায়ুন খান ‌মসজিদ মাদ্রাসায় উন্নয়নে অল্প করে হলেও নিজেকে সম্পৃক্ত রাখছেন নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারি সুযোগ-সুবিধার সঠিক বাস্তবায়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, তেঁতুলিয়া ইউনিয়ন সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসায় একটি উন্নত, সমৃদ্ধ, সুশাসিত ও মানবিক ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।