

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের
পূর্ব বড় কমলদহ এলাকার অধিবাসী বিএনপি’র নিবেদিত প্রাণ কর্মী মোহাম্মদ জসিম উদ্দিন মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সূত্র জানায়, ৮ জুলাই (বুধবার) দিবাগত রাত প্রায় ১ টার দিকে পারিবারিক ভরনপোষনের কর্ম শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুত গামী একটি গাড়ি চাপায় নিহত হয়েছেন। ইন্না….. রাজিউন।
দলীয় সূত্র জানায়, নিহত জসিম উদ্দিন বিএনপি’র এক নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তিনি বিগত ১৯৯৬ সাল থেকে সকল নির্বাচনে দৃ মনোনীত প্রার্থীর পক্ষে এবং দলীয় প্রতীক ধানের শীষ’ এর জন্য গ্রামে গ্রামে ভোট প্রার্থনার জন্য নিরলস কাজ করে আসছিলেন। নিহত জসিম উদ্দিন দলের গুরুত্বপূর্ণ তেমন কোনো দায়িত্বে না থাকলে ও পাড়া/গ্রাম এবং ভোটের কেন্দ্র কমিটির দায়িত্ব পালন করেছেন।
বিএনপি’র নিবেদিত প্রাণ জসিম উদ্দিন এর মৃত্যুতে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান (সাবেক), মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক মোঃ সালাহ্ উদ্দিন সেলিম এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস, এম হারুন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :