[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে স্বামীর বিরুদ্ধে মারধর, মোবাইল-টাকা-স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ


sohel প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন /
রাজশাহীতে স্বামীর বিরুদ্ধে মারধর, মোবাইল-টাকা-স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

আহত ২, বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের_
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় স্বামী, শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে মারধর, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন এক গৃহবধূ।

অভিযোগকারী মোসা. সুমাইয়া সিদ্দিকা সুমি (৩০) বর্তমানে বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় বসবাস করেন। তার দেওয়া অভিযোগপত্রে বলা হয়, গত ৫ জুন বেলা আনুমানিক ৩টার দিকে বাসায় তুচ্ছ ঘটনা নিয়ে তার স্বামী আরাফাত খান শুভ (২৬) এর সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শুভ তার ব্যবহৃত Samsung মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। ফেরত চাইলে শুভ তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

সুমির চিৎকারে তার মা রেজ বানু (৫) ও ভাতিজা রাজ (১৪) এগিয়ে এলে শুভ, তার মা সুমিতা (৪৫) ও বাবা শহিদুল ইসলাম (৫০) মিলে তাদের ওপর হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, শুভ ইট দিয়ে রেজ বানু ও রাজের মাথায় আঘাত করে, এতে তারা রক্তাক্ত জখম হন।

এসময় অভিযুক্তরা সুমির গলার ৬ আনা ওজনের স্বর্ণের মালা, ১ জোড়া ৪ আনা ওজনের কানের দুল এবং রেজ বানুর কাছে থাকা নগদ 4600 টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক রেজ বানু ও রাজের মাথায় প্রত্যেকের ৪টি করে সেলাই দেন।

এ ঘটনায় সুমাইয়া সিদ্দিকা সুমি বোয়ালিয়া মডেল থানায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Bangla Photocard Generatorv3.7