

নিজস্ব সংবাদদাতা
উক্ত ক্যাম্পে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পিএমকে হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় পরিচালিত ও আয়োজনে পিএমকে কমিউনিটি হেলথ্ । উক্ত ক্যাম্প সকাল ৮ টা হতে দুপুর ২টা পর্যন্ত চলে। ৫০০ শতাধিক রোগীকে অভিজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেন।
উক্ত মেডিকেল ক্যাস্পে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডাঃ মোছা:নাসরিন আকতার , শিশু বিশেষজ্ঞ প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আবদুল আল মামুন, সার্জারী বিশেষজ্ঞ ডাঃ জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ জিয়াউল হাসান, ডাঃ বিপুল চন্দ্র দাস, পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন, ডাঃ মাসুদ রানা, ডাঃ তারেক ফয়সাল, ডাঃ এহসানউল্লাহ শুভ । এছাড়া ও পিএমকের সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হচ্ছে এরই ধারাবাহিকতায় পবা শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষুধ,চক্ষূরোগিদের জন্য পাওয়ারা চশমা ওচোখের ড্রপ বিতরন করা হয়েছে,শাখা ব্যবস্থাপক মো:মতিউর রহমান জানান ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেপল্লীমঙ্গল কর্মসূচী(পিএমকে) বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থসেবা কার্যক্রম চালিয়ে আসছে।এরই আওতায় মা ও শিশু স্বাস্থ সচতেনা,গর্ভবতী মায়েদের সেবা এবং চক্ষূ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া শাখরা হিসাব-রক্ষক মো:আনোয়ার হোসেন বলেন যে,প্রতিবছর এ ধরনের সেবা কার্যক্রম অব্যহত রেখে এলাকার দারিদ্র ও অসহায় মানুষের পাশে থাকতে চায় সংস্থাটি। বিনামূল্যে চিকিৎসা পেয়ে উপকার ভোগিরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার উপ-নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অফ হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন পবা এরিয়ার এলাকা ব্যবস্থাপক মোঃ এনামুল হক ,এছাড়া আরো উপস্থিত ছিলেন পবা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান আইটি অফিসার তরিকুল ইসলাম, শাখার হিসাব-রক্ষক মো: আনোয়ার হোসেন ।
আপনার মতামত লিখুন :