[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীতে শীর্ষ সন্ত্রাসী রুবেল আরও ৭ দিনের রিমান্ডে


sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন / ৪৪
রাজশাহীতে শীর্ষ সন্ত্রাসী রুবেল আরও ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর জোড়া পিস্তল নিয়ে গুলি চালানো শীর্ষ সন্ত্রাসী জহিরুল হক রুবেল (৩৫)কে আরেকটি হত্যা মামলায় আরও ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তার এই রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম হত্যা মামলায় তার এই রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ রিমান্ড চেয়েছিল ১০ দিন।

এর আগে তাকে রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। এই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ তোলে পুলিশ। পরে সাকিব আনজুম হত্যা মামলায় তার রিমান্ড চাওয়া হয়।

আলী রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নগরীর বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন,আমার মামলায় জিজ্ঞাসাবাদ শেষে রুবেলকে আদালতে হাজির করা হলে সাকিব আনজুম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ফয়সাল তারেক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ‘ডান হাত’ রুবেলের বাড়ি নগরীর চণ্ডীপুর এলাকায়। যুবলীগের এই কর্মীকে গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালাতে দেখা যায়।

৫ আগস্টের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এর মধ্যে গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী মারা যান। গত ১৩ আগস্ট রাতে কুমিল্লা থেকে রুবেলকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে রাজশাহী আনা হয়।

বৃহস্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রুবেলকে আদালতে নেওয়া এবং বের করার সময় বিক্ষুব্ধ ছাত্র-
জনতা তাকে ঘিরে ধরেন। তারা রুবেলকে লক্ষ্য করে ডিম, ইটপাটকেল ও জুতা নিক্ষেপ শুরু করেন।

এ সময় ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিককে শারীরীকভাবে লাঞ্ছিত করা হয়।একজনের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়।

Bangla Photocard Generatorv3.7