[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহী বাণিজ্যিক মৎস্য খামার মালিক সমিতির আত্মপ্রকাশ


sohel প্রকাশের সময় : জুন ৭, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন / ১৮
রাজশাহী বাণিজ্যিক মৎস্য খামার মালিক সমিতির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মিলনায়তনে ‘রাজশাহী বাণিজ্যিক মৎস্য খামার মালিক সমিতির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

শুক্রবার দুপুর আড়াইটায় নতুন এ সমিতির আত্নপ্রকাশ করা হয়। সমিতির আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন উপজেলার মৎস্য চাষীরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সমিতির নেতৃবৃন্দরা আগত মৎস্য চাষীদের উদ্দেশ্যে নতুন কমিটির গঠন ও এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবগত করেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভপতি মাসুদুর রহমান রিংকু। সমিতির উপদেষ্টা সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী বাণিজ্যিক মৎস্য খামার মালিক সমিতির আহবায়ক সাদিকুল ইসলাম মেজো, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন, যুগ্ম সদস্য সচিব মুনসুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান, ট্রেজারার ড. অক্ষয় কুমার সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালায় ছিলেন রাজশাহী বাণিজ্যিক মৎস্য খামার মালিক সমিতির সদস্য সচিব খায়রুল বাশার এবং বিভিন্ন উপজেলা হতে আগত প্রায় ১৮০ জন মৎসচাষী।

Bangla Photocard Generatorv3.7

2

2