রাজশাহী মহানগরীতে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

দেশের খবর
Spread the love

মোঃহালিম কাজী রাজশাহী

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার কর।

গ্রেপ্তারকৃতরা হলেন মাসাদুল (৪৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার মৃত আলমের ছেলে, মো: নাঈম হোসেন (২৭) একই এলাকার মিলনের ছেলে, তারেক (২৮) একই এলাকার মৃত আফসারের ছেলে, রাব্বি হোসেন (২৫) একই এলাকার বাদশার ছেলে, রাজা (২২) একই এলাকার মো: আজিবরের ছেলে, মো: লিটন (২৫) একই এলাকার আজিজুলের ছেলে ও আ: খালেক (৫০) দামকুড়া থানার মুরারীপুর এলাকার মৃত আসিরের ছেলে।

নগর পুলিশ জানায় , গতকাল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হকের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সাড়ে ১২ টায় পশ্চিম বালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *