পূর্বাহ্ণ ০৪:১৭
রবিবার
২৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে পুকুরে পড়ে এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু, লাশ উদ্ধার।


sohel প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৭:২০ অপরাহ্ন / ০
চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে পুকুরে পড়ে এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু, লাশ উদ্ধার।
শুনুন বাংলায় Ready

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালীতে ১০ অক্টোবর (শনিবার) দুপুরের দিকে পুকুরে পড়ে মুহাম্মদ মুজাহিদুল ইসলাম (২০) নামে এক শিক্ষার্থীর রহস্য জনক মৃত্যু হয়েছে।
নিহত মুজাহিদ ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জমাদার গ্রাম এলাকার গোল বক্স মুহুরী বাড়ির মোস্তফা মাস্টারের ছোট পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
পুকুরে পড়ে তার মৃত্যুর ঘটনাটি রহস্য জনক হিসেবে এলাকার লোকজন মনে করলে ও আসল ঘটনা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

2

2