
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের শেখেরতালুক গ্রাম এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবদুল মতিন এর বাড়িতে ডা’কা’তির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সবাই কে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, সিসি ক্যামেরার মনিটর সহ বিবিধ: মালামাল লুট করে নিয়ে গেছে। লুণ্ঠিত লক্ষাধিক টাকার জিনিস লুট হয়ে যাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।৯ অক্টোবর (শুক্রবার) রাত আনুমানিক আড়াইটার দিকে এমন ডাকাতির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট থানার পুলিশ বলছে- এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে বলে ও বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :