অপরাহ্ণ ০২:২৮
শনিবার
২৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২


sohel প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ১:২৪ অপরাহ্ন / ০
রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২
শুনুন বাংলায় Ready

রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে ৬৯০টি যানবাহন তল্লাশি করে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৫টি মামলা করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৬২টি যানবাহন।

শুক্রবার (৯ অক্টোবর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানা-পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।

এ জন্য যানবাহনের চালক ও সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি সড়ক নিরাপদ রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

2

2