
নিজেস্ব প্রতিবেদক সাগর,
অদ্য ইং ১০/১০/২৬ খ্রিঃ তারিখ পুলিশ সুপার, নওগাঁ স্যারের দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৫নং পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়ীতে সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকায় অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) লিটার চোলাইমদসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীগনের নাম ১। সুনীল মুর্মু (৪৫), পিতা- মৃত রুপাই মুর্মু, ২। শ্রী গোপাল মতি(৪০), পিতা- মৃত মারাং মুর্মু, উভয় সাং- কাটাপুকুর, থানা- নিয়ামতপুর ,জেলা- নওগাঁ, ৩। গৌরাঙ্গ মাহালী(৪২), পিতা- মৃত অনিল মাহালী, ৪। শ্রী লিটন মাহালি(৩৫), পিতা- মৃত বিদেশী মাহালী, উভয় সাং- হলাসপুর, থানা- নাচোল, জেলা- চাপাইনবাবগঞ্জ বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামীগনদেরকে জিজ্ঞাসাবাদে তারা পরষ্পর যোগসাজসে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয় করার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :