[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কালাইয়ে ডায়াবেটিক সমিতির উন্নয়ন নিয়ে আলোচনা সভা


sohel প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন /
কালাইয়ে ডায়াবেটিক সমিতির উন্নয়ন নিয়ে আলোচনা সভা

রাজশাহী ব্যুরো চিফ রাম বাবু বর্মন
জয়পুরহাটের কালাইয়ে ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটি ও সমিতির সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদের সভাপতিত্বে সভায় ডায়াবেটিক সমিতির উন্নয়ন, কার্যক্রম সম্প্রসারণ ও রোগীদের সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ও আহম্মেদাবাদ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা। এ সময় সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা কালাই ডায়াবেটিক সমিতির উন্নয়নে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সভার সভাপতি ইউএনও ফয়সাল আহমদ সমিতির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Bangla Photocard Generatorv3.7

2

2