[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবেই দেখতে চাই পাকা রাস্তা বৃষ্টি হলেই কাদায় একাকার সড়ক, চরম দুর্ভোগে নিয়ামতপুরে রমির্জাপুর–কুয়ারপুরবাসী।


sohel প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ১:৩৫ অপরাহ্ন /
প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবেই দেখতে চাই পাকা রাস্তা বৃষ্টি হলেই কাদায় একাকার সড়ক, চরম দুর্ভোগে নিয়ামতপুরে রমির্জাপুর–কুয়ারপুরবাসী।

নিজেস্ব প্রতিবেদক সাগর

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৬ নম্বর পাঁড়ইল ইউনিয়নের মির্জাপুর ও কুয়ারপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি—একটি পাকা রাস্তা। বছরের পর বছর ধরে রাস্তা পাকা করার প্রতিশ্রুতি ও আশ্বাস মিললেও এখনো বাস্তবে সেই কাঙ্ক্ষিত পাকা রাস্তার দেখা মেলেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় একাকার হয়ে যায়। তখন এক স্থান থেকে অন্য স্থানে যেতে হলে কাদার মধ্য দিয়েই চলাচল করতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ।

কৃষিপ্রধান এ এলাকার মানুষজনের জন্য রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তা খারাপ থাকায় কৃষিপণ্য পরিবহন, রোগী নিয়ে যাতায়াত এবং দৈনন্দিন চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টি হলেই পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা পাকা করার দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। প্রতিশ্রুতি নয়, এবার তারা বাস্তব উন্নয়ন দেখতে চান।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে রাস্তার অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সড়কটি পাকা করার উদ্যোগ নিক।

মির্জাপুর ও কুয়ারপুরবাসীর একটাই প্রত্যাশা—
“প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবেই দেখতে চাই পাকা রাস্তা। বৃষ্টির সময় আর কাদার মধ্যে দিয়ে চলাচল করতে চাই না।”

দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Bangla Photocard Generatorv3.7

2

2