[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রোড মার্চে আসা মীরসরাইতে বক্তব্য রাখার সুযোগ না পেলে ও আজ দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল, মনে আছে কি দলের নেতাদের?


sohel প্রকাশের সময় : অগাস্ট ২১, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন /
রোড মার্চে আসা মীরসরাইতে বক্তব্য রাখার সুযোগ না পেলে ও আজ দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল, মনে আছে কি দলের নেতাদের?

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : তৎসময়কার আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনের অংশে ঢাকা থেকে রোড মার্চে আসা মীরসরাইতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাধার মুখে ভালো ভাবে বক্তব্য রাখার সুযোগ না পেলে ও আজ দেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর! সেই সময়কার কথামনে আছে কি মীরসরাই বিএনপি’র নেতাদের?
এমন কি অতীত সময়ের দিন-রজনী গুলোর কথা ও মনে আছে এখনকার মীরসরাই বিএনপি’র রাজনীতিতে হৈ হুল্লোড়কৃত ভিড়ে ঠেলাঠেলি করা নেতা কর্মীদের?
অবশ্য, দল নিবেদিত প্রাণ নেতা কর্মীদের মনে থাকলে ও তারা বর্তমানে দলের প্রায় সব কিছু কে খাবলে ধরে রাখাদের কাছে জিম্মি বলে মনে থাকার কথা বলতে ও পারছে না!
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ার অলংকৃত করার সুযোগ পেয়েছেন আল্লাহর তরফ থেকে বিশেষ দানীয় ভাবে।
কিন্তু, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন (২০২৩ সালের ৩ অক্টোবর) ঢাকা থেকে কুমিল্লা হয়ে চট্টগ্রাম আসছিলেন সরকার পতন আন্দোলনের অংশে রোড মার্চ কাফেলা নিয়ে মীরসরাই পথসভায প্রধান অতিথির বক্তব্যে রাখার কথা ছিলো সেই দিন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র মহাসচিব এর দায়িত্ব রত: একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি একজন মন্ত্রীর চাইতে ও বেশি মর্যাদা সম্পন্ন ব্যাক্তি হলে ও সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে তৈরীকৃত মঞ্চে দাড়িয়ে বক্তব্য দেয়ার সুযোগ পর্যন্ত দেয়া হয়নি (!) সেই সব কথা গুলো কি এখনকার মীরসরাইতে থাকা বিএনপি’র ইয়া বড়ো বড়ো নেতা নামধারী এবং তাদের চেলাচেমন্ড হিসেবে ব্যবহৃত সাধারণ নেতা কর্মী নামধারীদের কি মনে আছে বা থাকার ও কথা? বাধার সম্মুখীন হয়ে তৈরিকৃত মঞ্চে বক্তব্য দিতে না পেরে একটি মিনি ট্রাকের ওপর দাড়িয়ে বক্তব্য দিয়ে যাওয়া সেই ব্যাক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের সর্বোচ্চ শিখরে অবস্থান করা রাষ্ট্রপতির চেয়ারের মালিক।
অবশ্য, বলাবাহুল্য যে, সেই দিককার সময়ে এই প্রতিবেদক তার নিজের দেখা পরিস্থিতি অবলোকন করার চিত্রে ফুটে উঠেছে- যদি কি না তৎসময়কার নুরুল আমিন চেয়ারম্যান আর আজকের নুরুল আমিন এমপি এবং বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজি গংদের নের্তৃত্বে সংঘবদ্ধ অন্যান্য নেতা ও কর্মী-সমর্থকরা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে ক্ষোভ-বিক্ষোভে অবস্থান না নিতেন তাহলে তৈরীকৃত মঞ্চ বিহীন মিনি ট্রাকে ও বক্তব্য দেয়ার সুযোগ পেতেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর সেই আওয়ামী লীগ আজ বিতাড়িত এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দেশের রাষ্ট্রপতির দায়িত্বের চেয়ারে অধিষ্ঠিত।

Bangla Photocard Generatorv3.7

2

2