

নিজস্ব সংবাদদাতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলু।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল আলম মিলুর পক্ষ থেকে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিক দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ায় এটি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যরা তাঁকে অভিনন্দন জানান।
আপনার মতামত লিখুন :