

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম বিএনপি’র কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ নিজ থানা/উপজেলায় রানিং দায়িত্ব রত: এবং সাবেক দায়িত্ব পালন করে আসা নেতারা দলের অন্যান্য জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যাক্তিদের সমন্বয়ে প্রার্থী বাছাই করে চুড়ান্ত ভাবে মনোনয়ন দিবেন দলীয় প্রার্থী হিসেবে একজনকে। তারা যদি তাতে ব্যর্থ হয় তাহলে তা জেলা কমিটি বা জেলার নেতারা করবেন। তাতে তারা ও ব্যর্থ হয় তাহলে সরাসরি কেন্দ্রীয় কমিটি বাছাই করে প্রার্থী মনোনয়ন চুড়ান্ত ভাবে করে দিবেন।
এখন কার, কি মতামত তাতে জানার জন্য কেন্দ্রীয় ভাবে একটা মনিটরিং টিম গঠন করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে বলে মনে করেন দলের প্রবীণ অনেক নেতা কর্মীরা।
সারা দেশের কথা যাহা আছে প্রতিবেদনের আলোচ্য উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টই ইউনিয়নের চিন্তা ভাবনা।
এখানকার একাধিক দল নিবেদিত প্রাণ নেতা কর্মীরা ছাড়া ও সাধারণ অনেক মানুষের সাথে আলাপ করে জানা যায়, মীরসরাই সহ সারাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা আহবান করে তা জমা পাওয়ার পর গোপনে মনিটরিংয়ের ব্যবস্থা রেখে তারেক রহমান সাহেব নিজে যদি প্রার্থী চুড়ান্ত করে দেন তাতে দলের জন্য খুব ভালো হবে। আর তা যদি না হয় তাহলে বিএনপি’র থানা/উপজেলা নেতা নামধারীদের বাছাই করে চুড়ান্ত করা প্রার্থীদের ভরাডুবি হবে যে তা নির্ঘাত বলা চলে।
আপনার মতামত লিখুন :