

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : গতবছর ফেনীর বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলো চট্টগ্রামের মানুষ অথচ আজ তারাই বন্যা কবলিত! ফেনীর মানুষ অকৃতজ্ঞ তাই চট্টগ্রাম বাসীর পাশে নেই বলে ক্ষোভ ঝাড়লেল Roxy Majlis নামের ফেনীর এক ভাই/বন্ধু। তিনি তাদের ফেনী বাসী কে অকৃজ্ঞ উল্লেখ করে বলেছেন-২৪ এর বন্যার সময় সমগ্র ফেনী বাসীর জন্য চট্টগ্রামের মানুষ পর্যাপ্ত পরিমাণে সাহায্য সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং অনেকেই স্ব’শরীরে প্রত্যেক টা এলাকায় এলাকায় নিজেদের জীবনবাজি রেখে ফেনীর বন্যা কবলিত এলাকার মানুষের জীবন বাঁচিয়ে ছিলেন। অথচ, আজ সেই চট্টগ্রাম বাসী ভয়াবহ বন্যার কারণে জীবন বাঁচাতে কষ্ট হচ্ছে। কিন্তু, অকৃতজ্ঞ ফেনী বাসীর কোনো খবর- ই নেই! তিনি সম্ভবত: তির সম্পৃক্ততা সম্পন্ন সামাজিক সংগঠন’ মজলিস পাড়া অগ্রগামী সংঘ’ এর উদ্যোগে আগামী কাল রবিবার তাদের সংগঠনের পক্ষ থেকে সম্ভবপর: সাহায্য সামগ্রী নিয়ে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগড়া সহ আরো দুই/একটি এলাকায় যাওয়ার প্রস্তুতিতে রয়েছেন তাদের সংগঠনের কয়েক জন সদস্য সমন্বয়ে গঠিত টিম নিয়ে যাওয়ার জন্য।
এতে যে কোনো মানবিক/সামাজিক সংগঠন তাদের সাথে যেতে চাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আর হ্রদয়বান যে কোনো ব্যাক্তি সাহায্য-সহযোগীতার করার মানসিকতা রাখলে তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ফেনী জেলার ১০ নং গোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা এলাকার বাসিন্দা, সমাজসেবক ও মানবিক ব্যাক্তিত্ব স্থানীয় মজলিশ পাড়া অগ্রগামী সংঘের বর্তমানে সভাপতি রক্সি মজলিস বলেছেন- গতবারের বন্যার সময় আমাদের বন্যাত্ব বন্যার্ত ফেনীবাসীকে সাহায্য-সহযোগীতা করার জন্য চট্টগ্রামের মানুষ জীবনপণ লড়াই করে লড়াই করেছিলো। অথচ, আজ সেই চট্টগ্রামের মানুষরাই বন্যার পানিতে ভাসছে এবং দুর্বিসহ জীবন অতিবাহিত করে যাচ্ছেন। কিন্তু, ফেনীর অকৃতজ্ঞ মানুষ সেই চট্টগ্রামের মানুষের জন্য কিছু ই করছে না: যার কারণে দুঃখ ও ভারাক্রান্ত মনে আমি ব্যাক্তিগত ভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রামের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে গিয়ে দাড়ানোর উদ্দেশ্য চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী যেতে চাচ্ছি।রক্সি মজলিস বলেন, যেহেতু এটা একটা ব্যয়বহুল কার্যক্রম সেহেতু আমাদের সংগঠনের একক পরিচালনা করা কিছুটা কষ্ট হয়ে যায়। তাই আমরা অন্যান্য সামাজিক সংগঠন ও ব্যাক্তিগত স্বেচ্ছাসেবীদের আমাদের সাথে অংশগ্রহণ করার আহবান জানাচ্ছি। এখন পর্যন্ত কারো সাড়া পাওয়া যাচ্ছে না বলে খুব বেশি হতাশা বোধ করে তিনি বলেন, কেউ যোগাযোগ না করলে আল্লাহর ওপর ভরসা রেখে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে ও।
যে কোনো মূল্যে আমি আমার সংগঠনের সবাইকে নিয়ে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষদের পাশে দাড়াতে চাই। প্রয়োজন মনে করে থাকলে যে কেউ 01868-020572 নাম্বারে যোগাযোগ করে যাওয়ার ইচ্ছে থাকলে অথবা সহযোগীতা করার মানসিকতা থাকলে তার সাথে যোগাযোগ করা যেতে পারে।
আপনার মতামত লিখুন :