

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :
একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।”
এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাটগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। কর্মসূচীতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাটগ্রাম উপজেলা সভাপতি মো:আলমগীর খোরশেদ।কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা শিবিরের প্রকাশনা সম্পাদক মো:আতিকুল ইসলাম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম পূর্ব সাংগঠনিক শাখার সেক্রেটারী মো:নিশাদ আলম, পাটগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি রেদওয়ান এলাহী রাগিব প্রমুখ।
আপনার মতামত লিখুন :