

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী, ১৪ জুন:রাজশাহীর দুর্গাপুর থানা এলাকায় দায়েরকৃত জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি মো. আকাশকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব-৫ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামির অবস্থান শনাক্তের পর শনিবার দুর্গাপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. আকাশকে তার আত্মগোপনের স্থান থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার জানান, ভুক্তভোগীর পরিবারের দায়েরকৃত মামলার ভিত্তিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে। আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত মো. আকাশকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ জানায়, আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে ঘটনার বিস্তারিত উদঘাটনের চেষ্টা চলছে।
র্যাব-৫ জানায়, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :