

এম. এ. কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম।
মীরসরাই, ১৪ জুন চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সাকিল (২৩) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় আরশিনগর ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিল একটি বিয়ে বাড়িতে ইলেক্ট্রিক সামগ্রী নিয়ে ট্রাক্টরে করে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি গাড়ি ট্রাক্টরটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সাকিলের বাড়ি জোরারগঞ্জ এলাকায়। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘাতক গাড়িটি শনাক্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :