

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাত বার্ষিকী পালন কল্পে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই উপজেলা কৃষক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব, চট্টগ্রাম ৪ আসনের নির্বাচিত এমপি আসলাম চৌধুরী এফসিএ।
চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলম বদরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ, প্রচার সম্পাদক সামসুর রহমান সামস, বারৈয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ জেলা ও উপজেলার বিভিন্ন নের্তৃবৃন্দ।
পরে অনুষ্ঠিত ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এর মাধ্যমে মীরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি নির্বাচিত হন মোঃ আশরাফ উদ্দিন (সাবেক আহবায়ক) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ সাইফুল ইসলাম ফারুক (সভাপতি ২নং হিঙ্গুলী ইউনিয়ন)।
সম্মেলনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সালাহ্ উদ্দিন সেলিম (সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপি)। এবং নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সরোয়ার উদ্দিন সেলিম (আহবায়ক চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দল)।
আপনার মতামত লিখুন :