[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে নদী খনন প্রকল্পের অংশ হিসেবে ইউএনও’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন​ “


sohel প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন /
লালপুরে নদী খনন প্রকল্পের অংশ হিসেবে ইউএনও’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন​ “

লালপুর (নাটোর) প্রতিনিধি:পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের লালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।​আজ ১৩ জুন শনিবার লালপুর উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ করা হয়।​উপজেলা পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ।​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধীজন।​উদ্বোধনকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নদী ও জলাশয় পুনঃখননের পাশাপাশি ব্যাপক হারে বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে এবং লালপুর উপজেলাকে একটি সবুজ ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Bangla Photocard Generatorv3.7