

লালপুর (নাটোর)প্রতিনিধিঃনাটোরের লালপুরে নিজ বসতবাড়িতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা চাষের অপরাধে ৩টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ দুলাল আলী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।পুলিশি অভিযান ও উদ্ধারলালপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১১ জুন) বিকাল থেকে লালপুর থানা এলাকায় সরকারি পিকআপ যোগে নিয়মিত মোবাইল ডিউটি করছিল পুলিশের একটি দল। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোপন নির্দেশনার ভিত্তিতে লালপুর থানার এসআই আল মাসুম ও সঙ্গীয় ফোর্স বরমহাটি ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযান চলাকালীন বিকাল আনুমানিক ০৬:০৫ ঘটিকায় লালপুর থানাধীন অর্জনপুর বরমহাটি ইউনিয়নের আঙ্গারী পাড়া গ্রামে অভিযুক্ত মোঃ দুলাল আলীর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার বাড়ি থেকে অবৈধভাবে চাষাবাদকৃত ৩টি তাজা ও কাঁচা গাঁজার গাছ উদ্ধার করে তা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি দুলাল আলী কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।আসামির বিবরণপলাতক আসামির নাম মোঃ দুলাল আলী (৩৫)। তিনি লালপুর থানার আঙ্গারী পাড়া গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে।আইনি পদক্ষেপএ ঘটনায় লালপুর থানা পুলিশ বাদী হয়ে পলাতক আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।মামলা নম্বর: ০৯তারিখ: ১১/০৬/২০২৬ ইংসংশ্লিষ্ট ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৮(ক)।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আইন বহির্ভূতভাবে মাদক চাষের অপরাধে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামত থানা হেফাজতে রয়েছে এবং পলাতক আসামি মোঃ দুলাল আলীকে গ্রেফতারের জন্য পুলিশের চিরুনি অভিযান ও জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।#মোঃআইয়ুব আলী# লালপুর সংবাদদাদা#নাটোর#১ মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।
আপনার মতামত লিখুন :