[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে


sohel প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ৫:৪২ অপরাহ্ন /
দিঘলিয়ায় খড়বোঝাই ট্রলি উল্টে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, বেপরোয়া ট্রলি চলাচলে জনদুর্ভোগ চরমে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি:

খুলনার দিঘলিয়া উপজেলায় সড়কে অবাধে চলাচলকারী খড় (বিছালি) বোঝাই ও গরু পরিবহনকারী ট্রলির বেপরোয়া চলাচলের কারণে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। রবিবার দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চৌরাস্তা মোড় সংলগ্ন দক্ষিণপাড়া এলাকায় খড়বোঝাই একটি ট্রলি উল্টে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান এক পথচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত খড় বোঝাই করে দ্রুতগতিতে চলাচলের সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এ সময় সেখানে থাকা এক পথচারী সামান্য দূরত্বে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান। ঘটনাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, দিঘলিয়া উপজেলা হাসপাতাল চৌরাস্তা মোড় দিয়ে প্রতিদিন অসংখ্য খড়বোঝাই ও গরু পরিবহনকারী ট্রলি চলাচল করে। এসব যানবাহনের অধিকাংশই অতিরিক্ত মালামাল বহন করে এবং চালকদের মধ্যে অনেকেই ট্রাফিক নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দ্রুতগতিতে গাড়ি চালান। ফলে পথচারী, রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের নিরাপদে চলাচল কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর ভাষ্য, অনেক সময় ট্রলিগুলো সড়কের পুরো অংশ দখল করে চলাচল করে, যেন এসব সড়ক কেবল ট্রলি গাড়ির জন্যই নির্মাণ করা হয়েছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দিঘলিয়া থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সড়কে চলাচলকারী খড়বোঝাই ও গরু পরিবহনকারী ট্রলির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

Bangla Photocard Generatorv3.7