

(স্টাফ রিপোর্টার:- মোঃ নুরুল আলম)
২৯-শে মে ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার। লামা, চাম্পাতলী ১ নং ওয়ার্ডের সকল মধ্যবয়সী এবং যুবক বয়সী সকল পুরুষগণ ঈদ করতে নিজ গ্রামে চলে আসে পড়ালেখা, চাকরি, দেশ-বিদেশ হইতে। প্রতিবছরের মত এ বছরও ঈদের দ্বিতীয় দিনে বিবাহিত এবং অবিবাহিত দুটি দলে ভাগ হয়ে ৯০মিঃ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে বিবাহিত দল অবিবাহিত দলকে ট্রাইব্যাকারে ৫/৪ গোলে পরাজিত করেন। খেলা তো নয় মনে হয় এ জেন এক ঐক্য ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন এর খেলা। জয় পরাজক যে দলই হোক কিন্তু খেলা শেষে বিরানির কথা তো আর বলার বাকি নেই, এটাই হল যুগ যুগ ধরে চলে আসা চম্পাতলীর একতা। কেনই বা থাকবে না এই ওয়ার্ডে যেমন প্রতিটি ঘরে রয়েছে শিক্ষিত ছেলে মেয়ে,তেমনি রয়েছে বীর মুক্তিযোদ্ধা, চাকরিজীবী পুলিশ, BGB, আর্মি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, মাষ্টার, রাজনৈতিক লিডার সকল পেশাজীবীতে ভরপুর। চাম্পাতলী বাসী সকলেই গর্ব করেন নিজ গ্রাম চম্পাতলী ১-নং ওয়ার্ড কে নিয়ে।
আপনার মতামত লিখুন :