[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ঈদ-উল-আযহায় রাজশাহীবাসীকে নাজির হাসানের শুভেচ্ছা


sohel প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৯:২১ অপরাহ্ন /
ঈদ-উল-আযহায় রাজশাহীবাসীকে নাজির হাসানের শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা

করবো কাজ, গড়বো দেশ”—ত্যাগের চেতনায় ঐক্যের আহ্বান

তারিখ ত্যাগ, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগর ও ৩ নং ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: নাজির হাসান।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ ও অন্যের জন্য বিলিয়ে দেওয়া। আসুন, এই ঈদে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হই। ‘করবো কাজ, গড়বো দেশ’—এই শ্লোগানই হোক আমাদের ঈদের প্রতিজ্ঞা।”

নাজির হাসান এর আগে রাজপাড়া থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ঈদ উপলক্ষে তিনি মহানগর ও ৩ নং ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার প্রতি ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান।

Bangla Photocard Generatorv3.7