[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

তাড়াশে সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা


sohel প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন /
তাড়াশে সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

মোঃ আনোয়ার হোসেন আকন্দ ফারুক আহমেদ, সলঙ্গা:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উপজেলার ৭নং মাধাইনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা চেয়ারম্যান পথপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন আকন্দ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে সমাজে যেন পারস্পরিক সৃষ্টিশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুদৃঢ় মেলবন্ধন তৈরি হয়—তিনি সেই আশাবাদ প্রকাশ করেন।
মোঃ আনোয়ার হোসেন আকন্দ বর্তমানে তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
​ঈদ শুভেচ্ছা বার্তায় এই জননেতা ৭নংমাধাইনগর ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। ইউনিয়ন বাসীর সপ্নদৃষ্টা ও উন্নয়নের রূপকার মোঃ আনোয়ার হোসেন আকন্দ এই প্রতিনিধিকে আরো বলেন, ৭নং মাধাইনগরের সম্মানিত সর্বস্তরের জনগণ যদি আমাকে রায় দেন স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠন দূর্নীতিমুক্ত,সেবা মুখী প্রশাসন নিশ্চিত করণ, ইউনিয়নের সর্বস্তরের মানুষের অধিকার মাদক,সন্ত্রাস,ধর্ষন,দূনীতি,চাদাঁবাজমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনপ্রত্যশার ও জবাব দিহি এবং মর্যাদার প্রতি সবার মতামত অংশগ্রহণই ইউনিয়ন পরিষদ গঠনে আমার হবে আগামীর পথচলা।

Bangla Photocard Generatorv3.7