[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাজশাহীর ১৮ নং ওয়ার্ডের ঈদগাহ মাঠের উন্নয়নে প্রতিশ্রুতি ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলের


sohel প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন /
রাজশাহীর ১৮ নং ওয়ার্ডের ঈদগাহ মাঠের উন্নয়নে প্রতিশ্রুতি ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলের

নিজস্ব সংবাদদাতা

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল।

সরেজমিনে দেখা যায়, লাল-সাদা খিলানবিশিষ্ট ঈদগাহ মাঠের চারপাশ সুন্দর হলেও ভেতরের অংশে আগাছা ও শুকনো পাতা জমে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে। প্রতি ঈদে হাজারো মুসল্লি এখানে নামাজ আদায় করেন। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্ষায় জলাবদ্ধতা ও সারা বছর অপরিচ্ছন্নতার সমস্যা দেখা দেয়।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল বলেন, “১৮ নং ওয়ার্ডের মানুষের ধর্মীয় অনুভূতির জায়গা এই ঈদগাহ মাঠ। নির্বাচিত হলে প্রথম কাজ হবে মাঠ পরিষ্কার, মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা এবং আলোকসজ্জার ব্যবস্থা করা। যাতে শিশু-বৃদ্ধ সবাই স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে মাঠের সংস্কার না হওয়ায় তারা ভোগান্তিতে আছেন। ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলের এই উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছেন।

১৮ নং ওয়ার্ডবাসীর প্রত্যাশা, আগামী নির্বাচনে ঈদগাহ মাঠের উন্নয়ন ইস্যুটি গুরুত্ব পাবে এবং এলাকার সামাজিক ও ধর্মীয় কেন্দ্রটি নতুন রূপ পাবে বল জানান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

Bangla Photocard Generatorv3.7