[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

লালপুরে চলন্ত ভ্যান থামিয়ে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গণপিটুনির শিকার ৩ ডাকাত গ্রেফতার”


sohel প্রকাশের সময় : মে ২৫, ২০২৬, ১০:৪২ অপরাহ্ন /
লালপুরে চলন্ত ভ্যান থামিয়ে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ গণপিটুনির শিকার ৩ ডাকাত গ্রেফতার”

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে গভীর রাতে চলন্ত অটোভ্যান থামিয়ে চালক ও যাত্রীকে বেঁধে রেখে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতার সহায়তায় তিন ডাকাতকে আটক করা হয়েছে। উত্তেজিত জনতার গণপিটুনিতে আহত ডাকাতদের পুলিশি হেফাজতে চিকিৎসার পর আদালতে প্রেরণ করা হয়েছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২৫ মে ভোর আনুমানিক ০৩:৩০ টার সময় ভ্যানচালক মোঃ সিদ্দিক মালিথা এবং যাত্রী মোঃ আবু তাহের একটি অটোভ্যান যোগে সাতপুকুরিয়া গ্রাম থেকে বনপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে লালপুর থানাধীন ১০নং কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া গ্রামস্থ ফাঁকা জায়গায় পাকা রাস্তার উপর পৌঁছালে ৪ জন অজ্ঞাতনামা ডাকাত তাদের পথরোধ করে।
​ডাকাতদল টর্চলাইটের আলো ভিকটিমদের চোখে ফেলে ভ্যানটি থামাতে বাধ্য করে। গাড়ি থামামাত্রই আসামীরা তাদের হাতে থাকা ধারালো লোহার হাসুয়া ভিকটিমদের গলায় ঠেকিয়ে রাজশাহীর আঞ্চলিক ভাষায় প্রাণনাশের হুমকি দেয়। এরপর প্লাস্টিকের সুতলি ও গামছা দিয়ে ভিকটিমদের হাত, চোখ ও মুখ বেঁধে পুকুরপাড়া গ্রামস্থ মোঃ মকবুল হোসেনের খেজুর বাগানে আটকে রাখে। ডাকাতদল ভিকটিমদের কাছ থেকে আনুমানিক ১,৫০,০০০/- টাকা মূল্যের অটোভ্যান এবং ১৪,৫০০/- টাকা মূল্যের একটি OPPO A-18 মডেলের স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
​পরবর্তীতে ভিকটিমদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং তাদের সহায়তায় ধাওয়া করে রাজশাহী জেলার বাঘা উপজেলারআলাইপুর গ্রামের দরকার মোঃমাহাতাব আলী মন্ডলের পুত্র আতাউর মন্ডল ( (৪২), একই উপজেলের আশরাফুল গ্রামের মৃতগুরুপদ দাসসেরপুত্র শ্রী সুনীল কুমার( ৫৫),নাটোর জেলা লালপুর উপজেলার দুড়দুড়িয়া (নতুনপাড়া) গ্রামের মৃতযাকাত মেম্বারের পুত্র মোঃসেন্টু আলী(৫৫) কে আটক করা হয়।

​আটকের পর উত্তেজিত জনতা ডাকাতদের গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মোঃ সেন্টু আলীকে হাসপাতালে ভর্তি করেন এবং অপর দুই আসামী আতাউর মন্ডল ও সুনীল কুমারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
​অভিযানকালে আসামীদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি বড় ধারালো ছুরি (উভয়পাশ ধারালো), একটি ছোট টিপ চাকু, একটি গামছা এবং কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।
​এ বিষয়ে লালপুর থানায় মামলা নং-৩৯, তারিখ-২৫/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯২ (পেনাল কোড) মোতাবেক একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে।
​লালপুর থানা পুলিশ জানায়, হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা প্রাপ্ত দুই আসামীকে (আতাউর ও সুনীল) ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামী সেন্টু আলী পুলিশ পাহারায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Bangla Photocard Generatorv3.7