[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআই রেজুয়ানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার


sohel প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন /
রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআই রেজুয়ানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত রাঙ্গামাটি জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পেয়েছেন মো: রেজুয়ান ভূঁইয়া। আজ ২৪ মে (২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
​পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য মো: রেজুয়ান ভূঁইয়াকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
​র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানান এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। এ সময় তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা। পদোন্নতির সাথে সাথে দায়িত্ব ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। নতুন পদমর্যাদার গৌরব অক্ষুণ্ণ রেখে সর্বোচ্চ নিষ্ঠার সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম (পুলিশ সুপার, রাঙ্গামাটি)।
​উক্ত র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাগণ পদোন্নতি প্রাপ্ত এএসআই মো: রেজুয়ান ভূঁইয়ার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Bangla Photocard Generatorv3.7