

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাটে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ৭০ কেজি গাঁজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
এ সময় প্রাইভেটকার চালক সহ ৩ মাদক পাচারকারীদের গ্রেপ্তার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রায়ভেট কারটি ও জব্দ করা হয়।
গতকাল দিবাগত রাত সোয়া ১ টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। রবিবার (২৪ মে) দুপুরে র্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার সদর থানার মৃত ইছাহাকের পুত্র প্রাইভেটকার চালক মোঃ সোহেল (৩২), মোঃ জাফর আলমের পুত্র মোঃ সারোয়ার কামাল (৩৩) ও গোলাম কুদ্দুসের পুত্র কামরুল হাসান (৪৩)।
তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :