

মোঃআইয়ুব আলী, লালপুর (নাটোর):
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফের (ভিজিটেবল ফিডিং প্রোগ্রাম) চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার ২৪ মে সকাল ৮টা থেকে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম শুরু হয়।
মাননীয় সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ঈদের আনন্দ সমাজের অসহায় মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে গোপালপুর পৌরসভার উদ্যোগে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রম তদারকি ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন মোঃ বরকত উল্লাহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), লালপুর,
শিবলী সাদেক, ট্যাগ অফিসার।
মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী, গোপালপুর পৌরসভা।
পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ এবং সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের সার্বিক সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের মাঝে অত্যন্ত স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।মাননীয় সরকারের এই মানবিক কার্যক্রমে গোপালপুর পৌরসভায় মোট উপকারভোগীর সংখ্যা ৩ হাজার ৮৫ জন। এখানে মোট বরাদ্দের পরিমাণ ৩০.৮৫০ মেট্রিক টন, যা সম্পূর্ণ সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।”
— মোঃ বরকত উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার, লালপুর।
গোপালপুর পৌরসভা কর্তৃপক্ষ জানায়, তারা সবসময়ই এমন জনসেবামূলক ও মানবিক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও জনগণের পাশে এভাবে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করে যাবে।#মোঃআইয়ুব আলী
#লালপুর সংবাদদাতা
#নাটোর
#মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।
আপনার মতামত লিখুন :