

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চারঘাট উপজেলাবাসীসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন চারঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দুর্জয় হাসান শান্ত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও কোরবানির মহান শিক্ষা আমাদের জীবনে ধারণ করতে হবে। ঈদুল আযহা আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবতার বন্ধনকে আরও সুদৃঢ় করুক। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সকলের কোরবানি কবুল করেন এবং চারঘাটসহ সারা দেশে শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করেন।”
তিনি চারঘাটবাসীকে ঈদের আনন্দ পরিবার ও প্রতিবেশীর সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :