

এম, এ কাশেম, ফেনী থেকে ফিরে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ফেনী ১ (ফুলগাজী-পরশুরাম-
ছাগলনাইয়া) আসন থেকে নির্বাচিত বিএনপি’র এমপি রফিকুল আলম মজনুর পূর্ন আন্তরিকতাপূর্ণ সার্বিক দিক্ নির্দেশনায় অতীতের চাইতে অনেক গুন বিবিধ: কাজের উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে একাধিক জনের সাথে আলাপ কালে তা উঠে আসে।
ওই এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখল বানিজ্য, ঘুষ-দুর্নীতি সহ নানাবিধ: অপকর্মে হাঁপিয়ে উঠেছিলো তদোঞ্চলের মানুষ।
গত ৫ আগষ্টের পর থেকে তা থেকে মানুষ মুক্তির আশা নিয়ে নির্বাচনের অপেক্ষায় ছিলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে
অতীতের মতো ওই আসনটি তে বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রার্থী হয়েছিলেন। বিকল্প হিসেবে ওই আসনের কৃতিসন্তান, ঢাকা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু ও মনোনয়ন পত্র সংগ্রহ করে তা জমা দেন।
এর পর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলে সেই আসনে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দানকারী রফিকুল আলম মজনুকে দল মনোনীত করে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সৃষ্টি করে দেয়া হয়।
নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীকে হারিয়ে তিনি এমপি নির্বাচিত হন্। নির্বাচিত হয়ে শপথ নেয়ার পর থেকে তিনি এলাকা ব্যাপী সাঁড়াশি কর্মসাধনের মাধ্যমে অতীত কে মুছে অত্র এলাকার মানুষকে নতুন করে বেঁচে থাকার প্রেরণা যোগান। একের পর এক সুনামধর্মী বিভিন্ন কাজের মাধ্যমে তিনি অল্প কিছু দিনের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়ে উঠেন সর্ব সাধারণের মাঝে।
আর ওই সব কিছুর সার্বিক সহযোগিতা প্রদান করে এলাকার মানুষের জানমালের নিরাপত্তা বিধান সহ নানাবিধ: কর্ম এমপি রফিকুল আলম মজনুর মাধ্যমে করিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন ছাগলনাইয়া উপজেলা বিআরডিবি’র নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমান এমপি রফিকুল আলম মজনুর ব্যাক্তিগত সহকারী (পিএস) অত্যন্ত ভালো-স্বচ্চ মনের মানুষ জাফর হোসেন মজুমদার।
অন্যান্য প্রশংসনীয় কর্ম ছাড়া ও তিনি তার এক বক্তব্যে বলেন, চোর-ডাকাতের উৎপাতে যখন ছাগলনাইয়াবাসী প্রায় অতিষ্ঠ হয়ে উঠার উপক্রমে ছিলো তখন বিষয়টি ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য (এমপি) রফিকুল আলম মজনু মহোদয়ের দৃষ্টি গোচরে আসার সাথে সাথে তিনি সংশ্লিষ্ট ও সম্পৃক্ত ব্যক্তি এবং প্রতিষ্ঠান কে এটা দমনের প্রয়জনীয় নির্দেশনা প্রদান করেন।
আর তাতে গত ৩/৪ দিনের ব্যবধানে আইন শৃংখলা বাহিনীর কর্মকান্ড সহ সার্বিক বিষয়ে ব্যাপক উন্নতি হয়েছে।
এমপি’র পিএস জাফর হোসেন মজুমদার ফেনী ১ আসনের যে কোনো এলাকায় আইন ও সমাজ বিরোধী কর্মকান্ড দেখতে/জানতে পারলে সাথে সাথে যোগাযোগ করে এমপি’র দৃষ্টি গোচরীভূত করার মাধ্যমে ত্বরিত ব্যবস্থা নেয়ার কথা জানান দিয়ে সার্বিক বিষয়ে যোগাযোগ/পরামর্শ এবং অভিযোগ ও যে কোনো মতামত প্রকাশ করতে তার সাথে যোগাযোগ রাখার অনুরোধ জানান।
এলাকার অনেকের মতামতের ভিত্তিতে উঠে এসেছে-এমপি রফিকুল আলম মজনুর পিএস ও ছাগলনাইয়া পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক এবং ছাগলনাইয়া উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান, দল নিবেদিত প্রাণ জাফর হোসেন মজুমদারের সার্বিক সহযোগিতায় এমপি রফিকুল আলম মজনুর পূর্ন আন্তরিকতায় এলাকার সার্বিক বিষয়িক কর্মকাণ্ড আগের থেকে অনেক ভালোর দিকে যাচ্ছে।
সবাই আশা করে বলেন, এ অবস্থা চলমান থাকলে আগামীতে তা আরো অনেক দুর এগিয়ে যাবে। আর তাতে মানুষ জানমালের পূর্ন নিরাপত্তা পাবেন বলে ও আশা করেন।
তবে, এ বিষয়ে দল-মত নির্বীশেষে সবার সম্মিলিত সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে ও মনে করেন অনেকেই।
আপনার মতামত লিখুন :