[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রাসিক ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদো প্রার্থী ইঞ্জি আরিফুজ্জামান সোহেল


sohel প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন /
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রাসিক ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদো প্রার্থী ইঞ্জি আরিফুজ্জামান সোহেল

রাজশাহী প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন। ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সকলের কোরবানি কবুল করেন এবং সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করেন।”

তিনি ১৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে ঈদের আনন্দ পরিবার-পরিজন ও প্রতিবেশীর সাথে ভাগ করে নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ওয়ার্ডের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

ঈদুল আযহা উপলক্ষে তিনি ওয়ার্ডের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করেন।

Bangla Photocard Generatorv3.7