

নিজস্ব প্রতিবেদক
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ মে ২০২৬ তারিখ আনুমানিক ২২৪০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার রাজপাড়া থানাধীন বুলনপুর নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল বুলনপুর আইবাধ নদীর ঘাট নামক এলাকায় ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন ব্যাক্তি আইবাধ নদীর ঘাটের দিকে আসছে। তখন উক্ত ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ধাওয়া করে আটক সক্ষম হয়। উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় যে তার নিকট থাকা ব্যাগের মধ্যে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মোঃ সোনারুল (৩৫), পিতা- মোঃ আনারুল, গ্রাম- চরমাজারদিয়া, পোষ্ট- রাজশাহী কোর্ট, থানা- দামকুড়া, জেলা- রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে তার নিকট থাকা ব্যাগ হতে ৩৩৬৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ০২ বোতল করোডিন সিরাপ জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীসহ মাদকদ্য ও অন্যান্য মালামালসহ দামকুড়া থানায় জমা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :