[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের সীতাকুন্ডের পাকা রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত।


sohel প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ১:২৩ অপরাহ্ন /
চট্টগ্রামের সীতাকুন্ডের পাকা রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় সেচ্ছাসেবক দল নেতা নিহত।

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাকা রাস্তার মাথা এলাকায় ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠের পশুর হাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি নিয়ে যাওয়ার পথে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই নাছির উদ্দীন (৪২) নামে এক সেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন।
গতকাল দিবাগত রাতে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের পাইলন ইন্ডাস্ট্রিজের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
নিহত সেচ্ছাসেবক দল নেতা ওভারব্রিজ ফকিরহাট এলাকার পশ্চিমে কালাগাজি বাড়ির জামাল উদ্দিনের পুত্র এবং সলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব রত: ছিলেন বলে দলীয় সূত্র জানায়।

Bangla Photocard Generatorv3.7