[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

ঈদ আজাহা বার্তায় রিমনের জোরালো আহ্বান: ত্যাগের শিক্ষায় ঐক্যবদ্ধ হোক চান্দুড়িয়া


sohel প্রকাশের সময় : মে ২৮, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন /
ঈদ আজাহা বার্তায় রিমনের জোরালো আহ্বান: ত্যাগের শিক্ষায় ঐক্যবদ্ধ হোক চান্দুড়িয়া

নিজস্ব সংবাদদাতা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ফ্যাসিবাদের শিকারদের প্রতি গভীর শ্রদ্ধা
ত্যাগ, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা। এই পবিত্র দিনে রাজশাহীর তানোরের ৭নং চান্দুড়িয়া ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাহফুজুর রহমান রিমন।

এক শুভেচ্ছা বার্তায় রিমন বলেন,
কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগ ও অন্যের জন্য বিলিয়ে দেওয়া। আসুন, এই ঈদে আমরা সব হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। ত্যাগের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলি এক ঐক্যবদ্ধ চান্দুড়িয়া।

ঈদের আনন্দের পাশাপাশি তিনি স্মরণ করেন সাম্প্রতিক সময়ের রাজনৈতিক লড়াইকে। বার্তায় তিনি বলেন,
“জুলাই গণঅভ্যুত্থানে যারা বুকের রক্ত দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, যারা কারাবরণ করেছেন, বিগত ফ্যাসিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়েছেনতাদের ত্যাগ ও সাহসের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মাটির কাছের মানুষ রিমন ইউনিয়নের উন্নয়ন ও তরুণদের রাজনৈতিক সচেতনতা তৈরিতে সক্রিয়। ঈদ উপলক্ষে তিনি চান্দুড়িয়ার সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Bangla Photocard Generatorv3.7