[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

মীরসরাইয়ের অলি নগরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ছোটো শিশুর মৃত্যু


sohel প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন /
মীরসরাইয়ের অলি নগরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ছোটো শিশুর মৃত্যু

মীরসরাইয়ের অলি নগরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ছোটো শিশুর মৃত্যু

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের অলি নগর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ছোটো শিশুর মৃত্যু হয়েছে।
প্রাপ্ত সংবাদে জানা গেছে, করেরহাট ইউনিয়নের পশ্চিম অলি নগর((উত্তর গ্রাম) গ্রাম নিবাসী হাজ্বী অহিদুর রহমানের বাড়ির পুকুরে পড়ে মোঃ রিপন উদ্দিন এর বোনের মেয়ে মাহিয়া আক্তার আনিশা (৯) নামের ওই ছোট্ট শিশু ২০ মে (বুধবার) দুপুর সাড়ে ১২ টার দিকে খেলা রতাবস্থায় ঘরের পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।অনেক খোঁজাখুঁজির ডুবন্তবস্থায় পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়, ছোট্ট শিশু আনিশা তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।
আনিশার মৃত্যুত তার মা-বাবা পাগল প্রায়। পরিবারের অন্যান্যরা শোকে কাতর হয়ে পড়ে।

Bangla Photocard Generatorv3.7