[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার ২ স্কুল ছাত্রী আহত, প্রতিবাদে ঘন্টাধিক সময় সড়ক অবরোধ, লক্ষাধিক টাকার গুড়ো দুধ লুট


sohel প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন /
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সড়ক দুর্ঘটনার ২ স্কুল ছাত্রী আহত, প্রতিবাদে ঘন্টাধিক সময় সড়ক অবরোধ, লক্ষাধিক টাকার গুড়ো দুধ লুট

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ২ ছাত্রী সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার প্রতিবাদে সহপাঠী ও এলাকাবাসী মিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন সহ ঘন্টাধিক সময় সড়ক অবরোধ করে রাখে।

এতে উভয়দিকে হাজারো গাড়ি আটকা পড়ে গাড়ির চালক/ সহকারী ও যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে যায়। এ সময় পথচারীরা ও দুর্ভোগের ভাগিদার হতে বাধ্য হয়।
সূত্র জানায়, ১৯ মে (মঙ্গলবার) বিকালে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা যার যার বাসা/বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুত গামি গাড়ির ধাক্কায় ২ ছাত্রী আহত হয়। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
পরোক্ষণে আহত ছাত্রীদের সহপাঠী সহ এলাকার জনসাধারণ একিভূত হয়ে ব্যস্ততম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
বিক্ষুব্ধরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় কিছু সুযোগ সন্ধানী লোক একটি গুড়ো দুধের গাড়ি থেকে লক্ষাধিক টাকার গুড়ো লুট করে নিয়ে যায় যার যার মতো করে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে।

Bangla Photocard Generatorv3.7